করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনা ভাইরাসে পুরো বিশ্বে মারা গেছেন অনেকেই। এবার মারা গেলেন বাংলাদেশের একজন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭৫) মারা গেছেন। সোমবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।

জানা গেছে, মাহমুদুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। মূলত তিনি নাতনীর বিয়েতে যোগ দিতে যুক্তরাজ্যে পাড়ি দেন। গত বছর ব্রিটেন প্রবাসী পুত্রের মেয়ের বিয়েতে যান তিনি। এরপর তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণে (বর্নমাউথ সমুদ্র সৈকতে) যান। সেখান থেকে ফেরার পরপরই তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর