স্বামীকে তালাক না দেয়ায় এক মাদক সেবনকারীর হাতে আকলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ খুন হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলুখী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম উপজেলার নিলুখী গ্রামের ফল ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
নিহতের পরিবার জানায়, দেড় মাস আগে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার বিষ্ণুরামপুর গ্রাম থেকে এসে নিলুখী গ্রামে বসবাস শুরু করেন আকলিমার বাবা বাচ্চু মিয়া। এরপর থেকেই আকলিমা তার বাবার বাড়িতে থাকেন।
আকলিমা বেগমকে বহুদিন ধরে একই গ্রামের চিহ্নিত মাদক সেবনকারী মনির হোসেন কু-প্রস্তাব দিয়ে তার স্বামীকে তালাক দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। মনিরের কথায় রাজি না হওয়ায় সোমবার রাতে মনির তারা বাবার বাড়িতে এসে ধারালো ছুরিকাঘাতে হত্যা করে। তাকে হত্যার পর ঘাতক মনির পালিয়ে যায়।
সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করার প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস