লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত ৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ২ জন আমেরিকা ফেরত ও ১ জন দক্ষিণ কোরিয়া ফেরৎ।
লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এর পর্যবেক্ষণে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বিদেশ ফেরত এই প্রবাসীদের। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা.নির্মলেন্দু রায় ৩ প্রবাসীর হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস