যশোর সদর উপজেলায় দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টা যশোর সদর উপজেলার রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সুমন সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের ছাত্র সবুজ হোসেন।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল ষ্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান, পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
বার্তাবাজার/কে.জে.পি