প্রাণঘাতী করোনাভাইরাস এবার মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে একজনের প্রাণ কেড়ে নিয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি প্রচার করা হয়। মারা যাওয়া ঐ নারী গতমাসে ইরান থেকে ফিরেছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারীর শেষের দিকে বাহরাইনে সর্বপ্রথম করোনা রোগী সনাক্ত হয়।
গত বছর ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী প্রাণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এ ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস