আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়া আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে রাষ্ট্রপতির এ সফরের কথা জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর সহকারী সচিব কাজী নিশাত রসুলের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ্য করা হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ দিন টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। ।
সকাল ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
পরে বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে এ দিন সকাল ৭টায় ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।
এছাড়া টুঙ্গিপাড়া থেকে ফিরে বিকাল ৩টায় গণভবনে বঙ্গবন্ধুর শততম জন্মদিবসের ওপর স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। এছাড়া বিকাল পৌনে ৪টায় ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস