বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের বাইরে প্রথম থিম সং কলকাতায়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বাইরে প্রথম নির্মিত হলো থিম-সং। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, অশোক ভদ্রের সুরে কণ্ঠ দিয়েছেন এই মুহূর্তে বাংলা গানের সাত কিংবদন্তি কণ্ঠ শিল্পী- রুপঙ্কর বাগচী, অনুপম রায়, সৈকত মিত্র, আকাশ সেন, জজো, ইমন চক্রবর্তী এবং সোমলতা আচার্য।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকশিমনার তৌফিক হাসান সময় টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ-মিনিটের এই গানের মেশানো হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষ। কলকাতার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত করা হয়েছে গানটি।

বঙ্গবন্ধুকে নিয়ে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা থেকে এই থিম সং করা হয়েছে বলে জানান তৌফিক হাসান। তিনি বলেন, শুধু তাই নয়, ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা নিয়ে একটা ১৫ মিনিটির তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে যা ১৭ মার্চ বিকেলের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচার করা হবে।

প্রসঙ্গত, বিশ্বের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতাতেও জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপন কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তিনদিন জুড়ে উদযাপনের আগের পরিকল্পনা বাতিল করে শুধু ১৭ মার্চ দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহাসিক এই দিবসটি উদযাপন করা হচ্ছে।

বার্তাবাজার/ কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর