করোনা আতঙ্কে আমিরাতে সব মসজিদ বন্ধ ঘোষণা

নভেল করোনা ভাইরাস ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতে মসজিদ, গির্জা এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার রাত ৯টা থেকে অস্থায়ীভাবে এ স্থগিতাদেশ জারি করা হয়।

আমিরাতের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে করোনাভাইরাস থেকে বাঁচতে মানবিক দায়বদ্ধতা ও সতর্কতা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমিরাতে এ পর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর