সংযুক্ত আরব আমিরাতেও এবার সব মসজিদ বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। পাশাপাশি গির্জা এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত ৯টা থেকে অস্থায়ীভাবে এ স্থগিতাদেশ জারি করা হয়।
করোনাভাইরাস থেকে বাঁচতে মানবিক দায়বদ্ধতা ও সতর্কতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।
আমিরাতে এ পর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ২২ জন সুস্থ হয়েছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত বছর চীন থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৭৪ হাজার ৮৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৬৮৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৮৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস