পঞ্চগড়ে পরকীয়ার বলি গৃহবধূঃস্বামী আটক

পঞ্চগড়ে স্বামী আলমগীর হোসেনের (৩৫) পরকীয়ার নৃশংস বলির শিকার হলেন শেফালি খাতুন (৩০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ মার্চ) ভোরে জেলার সদর উপজেলার প্রধান পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু শেফালী খাতুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মৃত আব্দুল হামিদের মেয়ে এবং আটক আলমগীর হোসেন সদর উপজেলা সদর ইউনিয়নের প্রধানপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।

মামলার এজহার ও স্থানীয়সূত্রে জানা যায় পঞ্চগড়ের সদর উপজেলার সদর ইউনিয়নের প্রধান পাড়া এলাকার আব্দুল আলীর ছেলে আলমগীর হোসেনের সাথে অমর খানা ইউনিয়নের মৃত আব্দুল হামিদের মেয়ে শেফালি খাতুনের বিয়ে হয় ২০০৮ সালে।তাদের দুটি ছেলে সন্তান আছে।বড় ছেলে সানজিদ (১০) চতুর্থ শ্রেণীতে পড়ে ও ছোট ছেলে তানভীর (৫)।

স্বামী আলমগীর হোসেনের সাথে একই এলাকার এক ভ্যান চালকের স্ত্রীর অনৈতিক ও প্রেমের সম্পর্কে জানতে পারে স্ত্রী শেফালী খাতুন। এ নিয়ে তাদের মাঝে প্রায়ঃশ ঝগড়া হত।এ নিয়ে গতকালও ঝগড়া হলে স্বামী আলমগীর হোসেন ভোর রাতে স্ত্রী শেফালী খাতুনকে মুখে রুমাল গুজে গলায় মাফলার পেচিয়ে নৃশংস ভাবে হত্যা করে।

তবে স্বামী আলমগীর হোসেন তার স্ত্রীর হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে তার শ্বশুর বাড়িতে জানায়। মৃত শেফালী খাতুনকে এলাকার মহিলা ও আত্মীয়রা জানাযার উদ্দেশ্য গোসলে নিয়ে গেলে গলায় জমাট বাধাঁ কালো দাগ দেখতে পান।

পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ও আত্মীয়স্বজনেরা পুলিশ খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের ভাই সিরাজুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের ভাই সিরাজুল ইসলাম বলেন আমার বোনের কোন অপরাধ ছিলনা। তার স্বামীর পরকীয়ার নৃশংস বলির স্বীকার সে।আমি আমার বোনের হত্যার সুষ্ঠ বিচার চাই এবং আসামীর ফাঁসি দাবী করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মঞ্জরুল ইসলাম জানান নিহত গৃহবধূ শেফালির স্বামী আলমগীর হোসেনকে আমরা গ্রেফতার করেছি।সে আমাদের কাছে হত্যার বিবরণ স্বীকার করেছে।লাশ আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। এ ঘটনায় নিহতের ভাই একটি মামলা দায়ের করেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর