মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ভারত থেকে আগত ১ জন, ইতালি থেকে আগত ২ জন ও ফ্রান্স থেকে আগত ১ জনকে তাদের নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রাখা হয়।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা বদিউজামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের নিজ বাড়ীতে আলাদা কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সার্বক্ষনিক ডাক্তার তাদের পর্যবেক্ষনে রাখছেন। এছাড়া ভারত থেকে আগত ১ জন গত সাত দিন যাবত শর্দি আক্রান্ত রয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কেএ