ইতালিতে ‘জরুরি অবস্থা’ অমান্য করায় ৯ বাংলাদেশি আটক

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। এ মহামারি ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি পুরো ইতালিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু থামছে না বিপর্যয়, প্রতিদিনই হু-হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ইতালির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন করা হয়েছে। এক শহর থেকে অন্য শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এরপরও যারা অকারণে বাইরে বের হচ্ছেন তাদের জরিমানা গুণতে হচ্ছে, পড়তে হচ্ছে শাস্তির মুখেও।

স্থানীয় পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত বাংলাদেশিরা খাদ্য সামগ্রী ক্রয় কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়ার কোনো প্রমাণ পুলিশকে দেখাতে পারেননি। ‘রেড জোন’র আওতায় সরকারি নির্দেশনা অনুসারে, এই পরিস্থিতিতে নির্দিষ্ট কারণ চিহ্নিত একটি অনুমতি পত্রে নির্দিষ্ট স্থানের বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু আটক বাংলাদেশিরা এই নিয়ম মেনে চলেননি।

এছাড়াও তারা রাষ্ট্রীয়ভাবে নির্দেশিত একে অপর থেকে ১ মিটার দুরত্ব বজায় রাখেননি। সেক্ষেত্রে ইতালীয় আইনে পুলিশ আইনের ৬৫০ ধারায় ৯ জন বাংলাদেশিকে আটক এবং সরকারি আইন লঙ্ঘন করায় সংশ্লিষ্ট আইনে জনপ্রতি ২০৬ ইউরো জরিমানা করে। পরে করোনা সন্দেহে যাচাইকরণের জন্য তাদেরকে দু’সপ্তাহের জন্য হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর