চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ পুলিশ হেফাজতে হত্যার সুষ্ঠ বিচার দাবিতে নিহতের পরিবার ও গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্যরা। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জয়রামপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জাহিদুল হাসানের হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন নিহতের পরিবার ও স্বজনরা। তারা বলেন পুলিশ জোর করে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করে। পুলিশ নিহত ছাত্রলীগ নেতা জাহিদুল হাসানসহ দুই জনের নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের সংসদ সদস্যের কাছে তারা জাহিদুল হত্যার সুষ্ঠ বিচার দাবি করেন। মতবিনিময় সভায় নিহতের পরিবার, গ্রামবাসী, আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার বলেন, জাহিদুল ছাত্রলীগের রাজনীতি করতো। এ হত্যাকান্ডের বিচার হবে। আদালতে মামলা করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
সট ০১ সোলাইমান হক জোয়ার্দ্দার, সংসদ সদস্য চুয়াডাঙ্গা ১ আসন। উল্লেখ্য, দামুড়হুদা থানা পুলিশ শনিবার বিকালে উপজেলার জয়রামপুর গ্রাম থেকে জাহিদুল হাসান ও হাবিবুর রহমানকে আটক করে। সন্ধায় পুলিশের হেফাজতে জাহিদুলের মৃত্যু হয়। রোববার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে জয়রামপুর গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন সম্পর্ণ করা হয়।
বার্তাবাজার/কেএ