বৃদ্ধা মা ও ভাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ আ’লীগ নেতা বিরুদ্ধে

লালমনিরহাট জেলা পরিষদ সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে তার মা, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে পাহাড়ায় রেখেছেন ভাড়াটে ক্যাডারদের। ছেলে হাত থেকে বাঁচতে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতনের শিকার মা আনোয়ারা বেগম। শুধু তাই নয় নিজেই বাদি হয়ে লালমনিরহাট সদর থানা, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম জানান, তাহমিদুল ইসলাম বিপ্লব তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য নানা অপতৎপড়তায় লিপ্ত রয়েছেন। এরই জেরে দীর্ঘ সময় ধরে মা, ভাইদের সাথে বিরোধ চলছিল। সকালে আকষ্কিকভাবে বিপ্লব ১০/১২জন উচ্ছৃঙ্খল ছেলে নিয়ে বাড়ির ২৪টি গাছ কেটেফেলে।

এসময় তার মা ও ছোট ভাই হঠাৎ গাছ কাটার কারণ জানতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে বিপ্লব তার মাকে লাঞ্চিত করে ছোট ভাই তাজবিরুল ইসলাম ও ছোট ভাইয়ের স্ত্রী খাদিজাতুল কোবরাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় এবং আবারো ওই বাড়িতে ফিরে গেলে প্রাণনাশ ও বাড়িতে অগ্নি সংযোগের হুমকি দেয়। নির্যাতিতরা বর্তমানে ভয়ে বাড়িতে যেতে পারছেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ‘বিষয়টি পারিবারিক, আপাতত মন্তব্য করা ঠিক হবে না’।
ডিবিসি নিউজ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর