চুয়াডাঙ্গা জীবননগরে মাদক বিরোধী অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা

চুয়াডাঙ্গা জীবননগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মহিলা আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার সময় জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম কাশিপুর বাজার পাড়ার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, তার ঘরের মধ্যে থেকে ১০পুরিয়া গাঁজা এবং গাঁজামাপা মেশিন ও আনোয়ার হোসেনের স্ত্রীকে আটক করে ।আটককৃত মালামালসহ বাড়িতে ভ্রাম্যমান আদালতে বসিয়ে ২০হাজার টাকা জরিমান প্রদান করে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর