র‍্যাবের অভিযানে ৪৮২ বোতল ফেনসিডিলসহ আটক ৩

র‍্যাব-৪ অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১৬ মার্চ) ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ৩ মাদক ব্যবসায়ী হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার আমজাদ হোসেনের ছেলে আবু তালেব জনি (২৫), নেত্রকোনার কাংশা গ্রামের লিটন মিয়ার ছেলে আল আমিন (২২) এবং আশুলিয়ার কাঁঠালতলা এলাকার রমজান আলীর ছেলে রিয়াজ (২০)।

এব্যাপারে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি ও নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার উনু মং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেনসিডিল ও একটি মোবাইলসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের থেকে জানা গেছে, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে ফেন্সিডিল ক্রয় করে ঢাকা জেলার সাভার-আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রয় করে আসছিলো।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাব-৪ এর এই ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর