ইতালি, চীন, ভারতসহ বিদেশ ফেরত ৪৫ জন প্রবাসীসহ তাদের পরিবারের ২১০ জনকে স্বাস্থ্য বিভাগের বিশেষ পর্যবেক্ষনে রয়েছে। তাদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে রেখে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ঝিনাইদহে জেলার পৌর এলাকায় ৮জন, মহেশপুর উপজেলায় ১৬২ জন, কোটচাদপুর উপজেলায় ৮জন ও কালীগঞ্জ উপজেলায় ১২জন রয়েছে। এ সময় তাদের বাইরে না যাওয়ার জন্য চিকিৎসকের পর্যবেক্ষনের থাকার পরামর্শ দিয়েছেন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গত কয়েক দিনে ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইতালী,চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ঝিনাইদহে নিজ বাড়িতে এসেছে। স্বাস্থ্য বিভাগ এমন খবর পেয়ে সে সব স্থানে গিয়ে তাদেরকে স্বাস্থ্য বার্তা মেনে চলে ১৪ দিনের তত্বাবধানে নিজ বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছে।
তিনি আরও জানান, যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই সুস্থ আছে। তাদের কোন লক্ষন বা ভাইরাস পাওয়া যায়নি।
এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে চলাফেরা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
বার্তা বাজার / ডাব্লিও.এস