রবিবার (১৫ মার্চ) রাতে সদর উপজেলার ডিঙ্গা ভাঙ্গা এলাকা থেকে মোঃ ফারুক হোসেন(৩৫)কে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সে সদর উপজেলা মীরেশ্বর গ্রামের মোঃ আনসার মৃধার ছেলে।
এব্যাপরে ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক মামুন জানান, গতকাল ১৫ মার্চ রাতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ডিঙ্গা ভাঙ্গা এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক হোসেন কে আটক করা হয়। সে মীরেশ্বর গ্রামের আনসার মৃধার ছেলে। তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/কেএ