মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত অন্য পুলিশ সদস্যরা হলেন, থানার সাব ইনসপেক্টর (এসআই)আবুল হাসান, (এএসআই)আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আব্দুল মান্নান এবং কনস্টেবল ইকবাল হোসেন।

সোমবার (১৬ই মার্চ) খুলনার ডিআইজি ড.মুহাম্মদ মহিদ উদ্দিন এক অফিস আদেশে (স্মারক নম্বর-জিএ-০২/৩১০৬/৭) তাদেরক কে ক্লোজ করা হয়।

আদেশে বলা হয়েছে,প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি আতাউর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স(আরআরএফ)-এ সংযুক্ত করা হলো।

একইসঙ্গে(এসআই)মোঃ আবুল হাসান,(এএসআই)আবু বক্কর সিদ্দিক,কনস্টেবল আব্দুল মান্নান ও কনেস্টবল ইকবাল হোসেনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

পুলিশের একটি সূত্র বলছে,ওসি ও তার সহযোগীরা উদ্ধার করা ৪৫০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা আত্মসাৎ করেছেন।সেই কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা।

তবে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, একটি মামলার আলামত সঠিক ভাবে সংগ্রহ না করার কারণে ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর