করোনা ভাইরাস (কভিড-১৯) সতর্কতায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দীন আহমদের স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেয়া হয় ৷
উক্ত নোটিশে জানানো হয়, “আগামী ১৮-০৩-২০২০ তারিখ থেকে ৩১-০৩-২০২০ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম এবং ২২-০৩-২০২০ তারিখ থেকে ৩১-০৩-২০২০ পর্যন্ত সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।”
এছাড়াও হলের শিক্ষার্থীদের ব্যাপারে নোটিশে জানানো হয়, “১৮-০৩-২০২০ তারিখ সকাল ১০টার মধ্যে সকল আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু হলে আবাসিক হল গুলো খুলে দেয়া হবে।”
উল্লেখ্য, করোনা ভাইরাস আতঙ্কে সোমবার তিন বিভাগের শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল ৷
বার্তা বাজার / ডাব্লিও.এস