শার্শায় ইতালি ফেরত ১ জন হোম কোয়ারেন্টাইনে

ইতালি থেকে বাংলাদেশের নিজ বাড়িতে ফিরে আসা এক ব‍্যক্তিকে নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি হলেন, শার্শা থানাধীন টেংরা গ্রামের(মেঠো পাড়ার)মৃত রাহাতুল্লার ছেলে এস এম আব্দুর রশিদ(৫৩)।

শার্শা উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউছুপ আলী বলেন, এসএম আব্দুর রশিদ গত শুক্রবার (১৩ই মার্চ)ইতালি থেকে বিমান যোগে আবুধাবী বিমান বন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ার লাইন্স যোগে শাহাজালাল বিমান বন্দরে আসেন।পরে সেখান থেকে পরিবহনে করে নিজ বাড়ি টেংরা গ্রামে আসেন।শনিবার সন্ধ্যায় জামতলা বাজারে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।রাতেই তাকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দ্দেশনা দিয়ে আগামী ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বক্ষনিক তার গতি বিধি লক্ষ্য করার জন্য ২জন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন,ইতালি থেকে ফিরে আশা ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।স্থানীয় প্রশাসন এ ব্যপারে সার্বক্ষনিক তৎপর রয়েছে।এদিকে ইতালি থেকে গ্রামে ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে, সে যাতে ১৪দিনের আগে বাড়ির বাইরে আসতে না পারে সে ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসী দাবি করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর