সাংবাদিক রিগ্যানের নিঃশর্ত মুক্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

সাংবাদিক রিগ্যানের নিঃশর্ত মুক্তির দাবিতে ও জড়িতদের শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সোমবার(১৬ই মার্চ) সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের নিঃশর্ত মুক্তি,জেলা প্রশাসক সুলতানা পারভীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাসহ জড়িত সকলকে চাকরিচ্যুত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন সাংবাদিকবৃন্দ।

আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি আমিরুল ইসলাম হেলাল।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন এর অনিয়ম ও দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা ট্রিব্রিউন ও বাংলা ট্রিবিউন এর প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান কে মধ্যরাতে বাড়িতে ভাংচুর চালিয়ে জেলা প্রশাসক কর্তৃক গঠিক টাস্ক ফোর্স ও মোবাইল কোর্ট ধরে নিয়ে যায় এবং জেলা প্রশাসক এর কার্যালয়ে উলঙ্গ করে অমানবিক নির্যাতন করে।এবিষয়ে তদন্ত করার পর জেলা প্রশাসক সুলতানা পারভীন কে প্রত্যাহার করা হয় এবং জামিনে মুক্তি দেয়া হয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর