সিএমপি’র করোনা বিরোধী স্কুল কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে করোনাভাইরাস বিরোধী সচেতনতামূলক স্কুল কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে সিএমপি’র আয়োজনে ও সামাজিক সংগঠন ‘যাত্রী ছাউনি’র সহযোগিতায় নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক স্কুল এন্ড কলেজে করোনা সচেতনতামূলক স্কুল কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, সমাবেশে বিশ্বের বর্তমান পরিস্থিতির আলোকে মূল প্রতিপাদ্য হিসেবে তুলে আনা হয় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে সচেতনতার বিষয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে সিএমপি’র (উত্তর) উপ কমিশনার বিজয় বসাক উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সচেতনতা অবলম্বনের আহবান জানান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিজয় বসাক (বিপিএম, পিপিএম বার), ডিসি উত্তর সিএমপি, এসি পাঁচলাইশ, ওসি পাঁচলাইশ, অধ্যক্ষ, প্রবর্তক স্কুল এন্ড কলেজ সহ পাঁচলাইশ মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ। সিএমপি (উত্তর) কর্তৃক আয়োজিত সমাবেশে সার্বিক সহযোগিতায় ছিল সামাজিক সংগঠন ‘যাত্রী ছাউনি’র সদস্য ও নেতৃবৃন্দ।

সভা শেষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের মাঝে হাত পরিষ্কার রাখার জন্য সাবান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর