শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় ফেরত পাঠানো হল ভূটানের ট্রাক চালককে

ভূটানের ট্রাক চালকের মধ্যে মাত্রাতিরিক্ত তাপমাত্রা পাওয়ায় তাকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিবা চন্দ্র রায় (৩৫) নামে ওই ট্রাক চালককে হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরিক্ষা করে বাংলাবান্ধা স্থলবন্দরের মেডিক্যাল টিম।

পরে তার শরীরে মাত্রাতিরিক্ত তাপমাত্রা পাওয়ায় করোনা ভাইরাসের লক্ষণ হিসেবে তার পাথর বোঝাই ট্রাকসহ তাকে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ফেরত পাঠানো হয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান জানান আমরা ভূটানের ঐ ট্রাক চালকের স্বাস্থ্য পরিক্ষা করে তার শরীরে মাত্রাতিরিক্ত তাপমাত্রা পাওয়ায় ফেরত পাঠিয়েছি।তবে করোনা ভাইরাসের ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা তৎপর আছে।এ ধরনের কাউকে আমরা এলাও করবোনা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর