একসময় দুজন ছিলেন বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। বলছি আশরাফুল আর মাশরাফির কথা। আবারো একসাথে মাঠে নামলেন দুই বন্ধূ। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ ১৬ মার্চ মুখোমুখি হয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দুই বন্ধুর একসাথে মাঠে নামার ম্যাচে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ দিয়ে সাত বছর পর একই দলের হয়ে মাঠে নামলেন মাশরাফি ও আশরাফুল।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানের লড়াকু পুজি পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির হয়ে সৈকত আলি ৮৩, নাসির হোসেন ৫৬, নুরুল হাসান ৫৮ রান করেন। তবে ব্যাট নিজেদের মেলে ধরতে পারেননি অ্যাশ-ম্যাশ। আশরাফুল ৩ ও মাশরাফি ১ রান করে মাঠ ছাড়েন।
২৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে খেলাঘর। যার ফলে ৫৫ রানে জয় পায় মাশরাফিরা। বলে হাতে শেখ জামালের হয়ে সালাউদ্দিন শাকিল, সোহরাওয়ার্দী শুভ ও ইলিয়াস সানি ২টি করে উইকেট শিকার করেন। অন্যদিকে নাসির ও এবাদত হোসেন ১টি করে উইকেট শিকার করেন। ৭ ওভারে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন মাশরাফি।
বার্তাবাজার/কেএ