গোপালগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে গোপালগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদ, এনএসডব্লিউসি. এএফডব্লিউসি. পিএসসি.-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান এনডিসি. পিএসসি. টিই. ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ ইসমাইল হোসেন, লে. কর্নেল সাব্বির আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী।
এ সময় গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেন, জেলায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস