পরিচয় মিলল পুকুরে পাওয়া অর্ধগলিত মৃতদেহের

গত শনিবার(১৪ই মার্চ) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারের মহাসড়ক সংলগ্ন স-মিলের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এর এক পুরুষের লাশ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

উদ্ধারের পর মৃতদেহটিকে পোস্টমর্টেম এর জন্য মর্গে পাঠানো হয় বলে জানিয়েছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম।

আজ সোমবার(১৬ মার্চ) দিবাগত রাত ৩:৩০ এর দিকে থানায় মৃতের স্বজনরা এসে মৃতের পরিচয় নিশ্চিত করেন এবং জানান যে মৃত ব্যক্তির নাম আবেদ (৫৮) পিতা-সহির উদ্দিন গ্রাম- মীর্জার কোট, পুরাতন তেলের পাম্প, থানা- পাটগ্রাম জেলা- লালমনিরহাট।স্বজনরা আদিতমারী থানা পুলিশকে জানায় মৃত আবেদ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এর আগেও তিনি হারিয়ে গিয়েছিলেন।

প্রায় দশ দিন থেকে নিখোঁজ থাকার পর গণমাধ্যমে মৃতের ছবি দেখে স্বজনরা থানায় এসে মৃতদেহ সনাক্ত করেন বলে বার্তা বাজার কে জানান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

এটি খুন নাকি দূর্ঘটনা জিজ্ঞেস করা হলে অফিসার ইনচার্জ জানান পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই এটা নিশ্চিত করে বলা যাবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর