নীলফামারীতে সাংবাদিক সমাবেশ ও বিক্ষোভ

সাংবাদিকের উপর দায়েরকৃত মিথ্যা মামলা নিঃশর্ত প্রত্যাহার ও অভিযুক্ত ডিসি’র দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সাংবাদিক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্টিত হয়েছে।

নীলফামারীর ডিমলায় সোমবার বেলা ১১টায় স্মৃতি অম্লান চত্বরে সাংবাদিক ঐক্য পরিষদের ব্যানারে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা নিঃশর্ত প্রত্যাহার অভিযুক্ত ডিসি সুলতানা পারভিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপর সরকারদলীয় এমপি সাইফুজ্জামান শিখরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সমাবেশ ও বিক্ষোভ করেছে সাংবাদিকসহ স্থানীয় সর্বস্তরের সচেতন মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, ডিমলা প্রেসক্লাবের কায্যকরী সদস্য সরদার ফজলুল হক, ডিমলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সোহাগ, ডিমলা রিপোটার্স ইউনিটির সভাপতি হামিদার রহমান, দৈনিক খোলা কাগজের আশিক-উল ইসলাম লেমন, দৈনিক দাবানলের ইউনুছ আলী মোল্লা, দৈনিক যুগের আলোর মোহম্মদ আলী সানু প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর