চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা

করোনা আতঙ্কে তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পূর্বনির্ধারিত পরীক্ষা ও স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৪তম জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চবি’র উপাচার্য ড. শিরীণ আখতার জানান, “করোনা ভাইরাস যাতে মহামারি আকার ধারণ না করে। এজন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও তিন সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সেই সাথে বন্ধকালীন সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার কাজে ব্যবহৃত শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং ১৮ মার্চ দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, সোমবার (০৬ মার্চ) মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে ১৮ মার্চ (বুধবার) হতে আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বিকাল চারটায় এক জরুরি বৈঠকের আয়োজন করে। বৈঠকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল কার্য্যক্রম আগামী তিন সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর