কুড়িগ্রামের আরডিসি নাজিমের চাকরিচ্যুতি চায় মাগুরাবাসী
সাংবাদিক নির্যাতন করে সমালোচিত কুড়িগ্রামের আরডিসি ও মাগুরার মহম্মদপুরের সাবেক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীনকে চাকুরিচ্যুত করার দাবীতে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন করেছে স্থানীয় ভূক্তভোগীরা।
দায়িত্ব পালনকালে মহম্মদপুরের জনসাধারণের উপর অযথা ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা, ক্ষমতার অপব্যবহার করে উৎকোচ আদায় এবং অসংখ্য নিরীহ জনগনের উপর নির্যাতের প্রতিবাদে ভুক্তভোগী ও সাধারন জনগন তার বিরুদ্ধে মানববন্ধন করে। তার চাকুরিচ্যুত করার জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সোমবার দুপুরে মহম্মদপুর বাজারে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস