ঘুমন্ত ১৯ প্রতিবন্ধীকে হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

৪ বছর আগে ১৯ প্রতিবন্ধীকে ছুরিঘাত করে হত্যার দায়ে সাতোশি উয়েমাতসু নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে জাপানের আদালত।

২০১৬ সালে জাপানের রাজধানী টোকিওর সাগামিহারার একটি প্রতিবন্ধী সেবাদান কেন্দ্রে ছুরি দিয়ে হামলা চালিয়েছিল সাতোশি। হামলা চালানোর সময় প্রতিবন্ধী মানুষগুলো ঘুমিয়ে থাকার করণে তারা মারা যায়। এ ঘটনায় আহত হয়েছিল ২৬ জন। সেসময় সে ঐ সেবাকেন্দ্রেই কাজ করতো।

ফেব্রুয়ারিতে হওয়া শুনানিতে এ ঘটনায় কোন অনুশোচনা না জানিয়ে বরং সে বলে প্রতিবন্ধীরা ভালভাবে যোগাযোগে অক্ষম, তাদের কোন মানবাধিকার থাকতে পারেনা। শুনানির সময় আপিল না করারও ঘোষণা দেয় সে। পরিকল্পিতভাবেই সে এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে আদালতের রায়ে জানানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর