সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তার নামে চ্যানেল আই’র গোপালগঞ্জ জেলা সাংবাদিক আসাদুজ্জামান বাবুলের আক্রমণাত্মক ও অসম্মানজনক কুরুচিপূর্ন মন্তব্যের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি ৷
সোমবার (১৬ মার্চ) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারন সম্পাদক মো: রাকিবুল ইসলাম স্বাক্ষরিত একটি নিন্দা প্রস্তাব করা হয়।
নিন্দা প্রস্তাবে বলা হয়, সম্প্রতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মানহানিকর ও কুরুচিপূর্ণ শব্দায়নের মাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে যা অনভিপ্রেত ও নিন্দনীয়। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে বশেমুরবিপ্রবির শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আসাদুজ্জামান বাবুল। ১৫ মার্চ রোজ রবিবার শিক্ষিকাকে হেয় করার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বশেমুরবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা ৷
বার্তা বাজার / ডাব্লিও.এস