ইবিতে বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।

উক্ত কমিটিতে উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল হান্নানকে সভাপতি এবং সহকারী রেজিস্ট্রার মোঃ শাহানুর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এতে সহ-সভাপতি হিসেবে মোঃ মনিরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন স্বপন, মোঃ আহসানুল হক হাসান, মোঃ জামাল হোসেন, মোঃ হারুন-অর-রশিদ, পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন বিশ্বাস, প্রচার সম্পাদক মোহাম্মদ তারেক মাহমুদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শফিউল ইসলাম খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ রোজদার আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রাজিয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আল-আমিন হীরক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম ডাবলু, আইন বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ বকুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী।

এছাড়া সদস্য পদে রয়েছেন ৭৮ জন কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর