সাময়িকভাবে বন্ধ রাখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

করোনা সংক্রান্ত সতর্কতা অবলম্বনে বন্ধ রাখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ড. শিরীন আখতার বলেন, আজ (সোমবার) বিশ্ববদ্যালয়ের সকল বিভাগের সমন্বতি বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তবে পরিকল্পনা রয়েছে আপাতত তিন সপ্তাহের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে।”

প্রসঙ্গত, ইতিমধ্যেই সোমবার (০৬ মার্চ) মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে ১৮ মার্চ (বুধবার) হতে আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর