এতিম ও হতদরিদ্ররা পেল জব্দকৃত ৪ লাখ টাকার জাটকা ইলিশ

ঢাকার সাভারে কয়েকটি এতিমখানাসহ মাদ্রাসা ও হতদরিদ্রদের মাঝে ৪ লাখ টাকা মূল্যের জব্দকৃত আট মন জাটকা ইলিশ বিতরণ করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

এর আগে, সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার রাজফুলবাড়িয়া বাজার মৎস আড়ৎ থেকে একটি পিকআপ রাখা এসব মাছ জব্দ করেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ।

এব্যাপারে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই মাছের আড়ৎ এ জাটকা ইলিশ বিক্রি করছেন। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে রাখা প্রায় চার লাখ টাকা মূল্যের আট মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। তবে এসময় তাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ মৎস ব্যবসায়ীরা পালিয়ে যায়। এঘটনায় পিকআপ চালককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা জাটকা মাছগুলো জব্দ করার পর সেগুলো স্থানীয় কয়েকটি এতিম খানা ও মাদ্রাসাসহ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক পিকআপ চালক হাবিবুর রহমানকে মৎস সংরক্ষন আইনে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর