পঞ্চগড়ে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ২০

পঞ্চগড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের হেলপার নিহত হয়েছে ।এসময় বাসের ২০ যাত্রী আহত হয়। সােমবার (১৬ মার্চ) বিকেল তেঁতুলিয়া উপজেলার মাগুড়মারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম আকাশ(২৬)। তিনি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া গ্রামের কছিরউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সােমবার বিকেলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী জনতা এন্টারপ্রাইজ নামে বাসটি মাগুরমারী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয় এবং কমপক্ষ ২০ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে ভজনপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সাভির্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসে।

এসময় ২ জনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাে নুর নবী প্রধান সড়ক দুর্ঘটনায় ১ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর