সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আর এ ভাইরাস উন্নত রাষ্ট্রগুলোতে বেশি ছড়িয়েছে। তারা প্রথম পর্যায়ে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে বলেই আজকে এ অবস্থা বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মানবসম্পদ ব্যবস্থাপনা সফটঅয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, প্রবাসে যারা আছেন, এবং প্রবাস থেকে যারা আসছেন তাদের সবাইকে সচেতন হতে হবে এ করোনাভাইরাস নিয়ে। কারণ সবাই সচেতন না হলে এ নভেল ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে না।
এ দিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
প্রানঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এছাড়াও আগামী এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরও স্থগিত করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি