পদত্যাগ করলেন রাবি’র আইইআর পরিচালক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দায়িত্বপ্রাপ্ত পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক আবুল হাসান চৌধুরী। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কবীর।

গত রোববার (১৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্টার অধ্যাপক এম এ বারী ।

জানা যায়, ২০১৮ সালের ৩০ আগস্ট ইনস্টিটিউটের নবম পরিচালক হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী। তবে মেয়াদ শেষ হবার আগেই তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এই বিষয়ে আবুল হাসান চৌধুরী বলেন, আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়েছি।

গতকাল নিয়োগ পত্র হাতে পেয়ে আজ যোগদান করবেন বলে জানিয়েছেন নতুন পরিচালক অধ্যাপক এম এ বারী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর