করোনা ভাইরাসে আতঙ্ক নয় চাই সচেতনতা

করোনা ভাইরাসে আতঙ্ক নয় চাই সচেতনতা এবং এটি প্রতিরোধ ও করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেছে অধিকার বন্ধু মঞ্চ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। এসময় বন্ধু মঞ্চের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও বিভাগসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ সর্বসাধারণকে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় ও আতঙ্কিত না হতে পরামর্শ দেয়ার পাশাপাশি সচেতনতামূলক লেখা সংবলিত লিফলেট বিতরণ করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সাথে দেখা করে তার হাতে লিফলেট তুলে দেয়া হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুমঞ্চ ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান কবীর, সহ-সভাপতি মুরতুজা হাসান, প্রিতম মজুমদার, সাধারণ সম্পাদক নূরানী নাহরিন মিম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, অর্থ সম্পাদক তাসনিমুল হাসান, সহ-প্রচার সম্পাদক সোহানুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারিয়া জামান এশা, পাঠচক্র বিষয়ক সম্পাদক নুসরাত তন্দ্রা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সদস্য শাহীন আলমসহ অন্যান্য সদস্যরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর