পাবনায় ৮ জন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ উদ্ধোধন

পাবনায় আটজন মুক্তিযোদ্ধার নামে পৌর এলাকার আজ সোমবার দুপুরে আট’টি রাস্তার নামকরণের উদ্ধোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সড়কগুলো হলো পাবনা লাইব্রেরী বাজার আমিনুল ইসলাম বাদশা সড়ক হতে কৃষ্ণপুর-গোবিন্দ হয়ে বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু সড়ক মোড় পর্যন্ত সড়ক নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান সড়ক। ট্রাফিক মোড় (জেবি’র মোড়) হতে এডওয়ার্ড কলেজ হতে পাছপাড়া মোড় পর্যন্ত সড়ক নামকরণ করা হয়ে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সড়ক।

চকপৈলানপুর মসজিদ হতে পূর্ব দিব মুখী দোতলা মসজিদ পর্যন্ত সড়ক নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মাহজান আলী সড়ক। বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান সড়কের ডেলিবারী হাসপাতাল মোড় হতে কালেক্টরেট স্কুলের সামনে পুকুর পার পর্যন্ত সড়ক নামকরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি সড়ক।

বীর মুক্তিযোদ্ধাওয়াজি উদ্দিন খান সড়কের চৌরাস্তা (শাহনেওয়াজ স্যারের বাড়ি) হতে কালেক্টরেট স্কুল পার হয়ে তিন রাস্তার মোড় পর্যন্ত সড়ক নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন মেছের সড়ক। ডাঃ মহিদুল ইসলামের বাড়ির পশ্চিম দিকের মোড় হতে এস্কেন্দার আলী বিশ্বস রোড় পর্যন্ত সড়ক নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আফতার সড়ক। চাঁদমারী মোড় হতে কিয়াম উদ্দিন মন্ডলের বাড়ি পর্যন্ত সড়ক নামকরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধা আলো-ফিরোজ সড়ক।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ মোঃ মোশাররফ হোসেন, পাবনা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

মহান মুক্তিযুদ্ধের আট বীর সেনানীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ নামকরণ করা হয়েছে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর