অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন। ২ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত সাইফুল মজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (১৬ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে রোববার (১৫ মার্চ) এ প্রজ্ঞাপন স্বাক্ষর করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩-এর ধারা ৯ ও ১০ (১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রিশনের (আইবিএ) অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
বার্তাবাজার/এসজে