জাবি বন্ধ ঘোষনা, সভা সমাবেশ নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্লাস-পরীক্ষা আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, ‘করোনা ভাইরাস মোকাবেলায় আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আগামী ১৯ মার্চ সকাল ১১ টার মধ্যে আবাসিক হল সমূহ খালি করতে বলা হয়েছে। ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সকল অফিস বন্ধ থাকবে। তবে এ সময় বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সেবাসমূহ চালু থাকবে।’

এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস আক্রমণ ও বিস্তার প্রতিরোধে বিভিন্ন বিভাগের শিক্ষা সফর,ক্যাম্পাস পরিদর্শন,অতিথি পাখি দেখা ,বিভিন্ন ব্যাচের পূনর্মিলনী, শুটিং ও কনসার্ট নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জাবি স্কুল ও কলেজ এ্যাসেম্বলি স্থগিত করা হয়েছে।

তাছাড়াও বিদেশ ভ্রমন থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীকে অনুরোধ করা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাবিতে চলমান আন্ত:বিভাগ ও আন্ত:হলের খেলা এবং নবীন শিক্ষার্থীদের ‘প্রবেশিকা’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। প্রবেশিকা অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর