কানাডার কোনো নাগরিককে অর্থনৈতিক কষ্টে ভোগতে দিবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নাগরিকদের স্বাস্থ্য, চাকরি, বাড়ি ভাড়া এমনকি মুদি দোকানের বিল নিয়েও চিন্তা না করতে বলেছেন তিনি। এই তথ্য কানাডিয়ান সংবাদমাধ্যম সিটিনিউজ ১১৩০ জানিয়েছে।
গত শুক্রবার ট্রুডো বলেন, ‘করোনা ভাইরাসের কারণে যারা টাকা রোজগার করতে পারছে না তারা হয়ত বাড়িভাড়া, মুদি দকানের বিল, বা বাচ্চাদের জন্য অতিরিক্ত খরচ নিয়েও চিন্তিত আছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, চিন্তা করবেন না। সব ব্যবস্থা সরকার করে দিবে।’
জানা যায়, কানাডার প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন। প্রধানমন্ত্রী করোনাক্রান্ত না হলেও তার স্ত্রী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক না।
বার্তাবাজার/এসজে