করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ১৮ই মার্চ বুধবার থেকে ৩১শে মার্চ মঙ্গলবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ও আবাসিক হল সমূহ বন্ধ থাকবে তবে অফিস সমূহ যথারীতি চালু থাকবে বলে জানান তিনি।

এদিকে হল সমূহ বন্ধের ব্যাপারে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল বন্ধের সুপারিশ করেছি। বন্ধ শেষে আগামী ১লা এপ্রিল সকাল ৯টায় হল সমূহ যথারীতি খুলে দেয়া হবে। এছাড়া হলের নিরাপত্তার স্বার্থে প্রহরীদের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর