১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত থাকার মামলায় নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার মো. শহীদুল্লাহ সরকার মারা গেছেন। রোববার (১৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোববার রাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়ার পর, কারাগার কর্তৃপক্ষ তাকেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সে সময় শহীদুল্লাহ’র সাথে আসা কারারক্ষী মো. আসাদের মাধ্যমে তার পরিচয়, অসুস্থতা ও মৃত্যুর তথ্য জানা যায়।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২০ নভেম্বর দায়ের করা এক মামলায়, গত বছরের ১ জুলাই রাতে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই উপজেলার মৃত কছিম উদ্দিনের ছেলে।
বার্তাবাজার/এসজে