রেজাউল করিম হলেন কুড়িগ্রামের নতুন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে কুড়িগ্রামে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশ জানানো হয়।

এরআগে, মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনা করে সাংবাদিক আরিফুল ইসলামকে আটক করে নির্যাতন ও কারাদণ্ড দেয়ার ঘটনায় প্রত্যাহার করা হয়েছে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনকে। একই সাথে এই ঘটনায় সরাসরি জড়িত থাকায় প্রত্যাহার করা হয় সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর