সাংবাদিক আরিফুলের উপর নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
নওগাঁয় কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলের উপর নিমর্ম নির্যাতন ও মিথ্যা মামলায় সাজা প্রদান কারীদের দৃষ্টান্ত শাস্তির দাবীতে মানব বন্ধণ করেছে স্থানীয় সাংবাদিকরা। আজ সোমবার দুপুর ১২ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনারে এ মানব বন্ধন করা হয়।
এতে জেলার প্রিন্ট ও ইলেস্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, সাংবাদিক সাদেকুল ইসলাম, এম আর রকি, ইমদাদুল হক সুমন, মাহমুদুন নবী বেলাল, মোফাজ্জল হোসেন, আব্দুর রউফ পাভেল প্রমুখ।
বক্তারা সাংবাদিক আরিফুল কে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও নির্যাতনের জন্য কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন ও আর ডিসি নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
বার্তাবাজার/এমকে