করোনা: বয়স্কদের চিকিৎসাসেবা দিবে না ইতালি

মহামারী করোনা ভাইরাস সামলাতে গিয়ে হিমশিম খাওয়া ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সেবা দিতে কাদেরকে অগ্রাধিকার দেয়া হবে সেটা নির্ধারণ করতে রীতিমত চ্যালেঞ্জ নিতে হয়েছে তাদের।

সেই চ্যালেঞ্জমত যারা অপেক্ষাকৃত সুস্থ ও বাঁচার সম্ভাবনা আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান কর্তৃপক্ষ।

আইসিইউ সংকটে করোনা ভাইরাসে আক্রান্ত ৮০ বছর বা তার চেয়ে বেশি বয়স্ক লোকদের সেবা দিবে না তারা। কারণ হিসাবে তারা নির্ধারণ করেছে তাদের বেঁচে থাকার সম্ভাবনাকে। তরুণদের তুলনায় তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি বলেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বৃটেনের গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ইতালি না করোনা পরিস্থিতি সামাল দিতে অন্যসব দেশেও এমন অমানবিক সিদ্ধান্ত নেয়াটাই স্বাভাবিক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর