রংপুর মহানগরীর হনুমানতলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়েছিলেন এরশাদপুত্র ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ। এসময় তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত বস্তিবাসী। সাদ এরশাদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন কেউ কেউ। তাদের কষ্টে সংহতি জানিয়ে সাদ এরশাদ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।
তাৎক্ষণিক তার নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে নগদ ৬ হাজার করে টাকা, দুই বান্ডিল করে ঢেউটিন, শাড়ি, কম্বল ও শুকনো খাবার প্রদানের ব্যবস্থা করা হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলো রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির, রংপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর সেকেন্দার আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার নগরীর হনুমানতলা বস্তিতে আগুন লেগে সাতটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
বার্তাবাজার/এসজে