দেশে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত

মরণঘাতী করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছে। এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে আক্রান্ত তিন জনই একই পরিবারের। তাদের মধ্যে দুজনই শিশু।

এর আগে শনিবার পর্যন্ত ৫ জনের আক্রান্তের তথ্য জানিয়েছিল আইইডিসিআর।

এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে তিন জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রান্তদের একজনের স্ত্রী। পরে গত শুক্রবার আইইডিসিআর বলেন, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে তিন জনই সুস্থ হয়েছেন।

এরপর শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও দুজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর